চৌদ্দগ্রামের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মোমিন আটক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অর্থনীতি জাতীয় বাংলাদেশ রাজনীতি

জানা গেছে চৌদ্দগ্রামের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মোমিন মাদক পাচার করার সময় ধরা পড়ে এইরকম একটা খবর গত কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়,
চৌদ্দগ্রামের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মোমিন চিওড়া ইউনিয়নের ঘোষতল নিবাসী গত ২৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার মোড়ে র‍্যাবের হাতে ধরা পড়েছে। র‍্যাব মোমিনের সাথে থাকা ৮০ লক্ষ টাকার মাদক সামগ্রী জব্দ করে। চৌদ্দগ্রামের এ মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকার এমপির ছত্রছায়ায় নির্বিগ্নে তাদের ব্যবসা চালিয়ে আসছিলো। এ সিন্ডিকেটের ডন হল চিওড়া ইউনিয়নের কোমারডোগা নিবাসী রাজ্জাক চেয়ারম্যান পুত্র রাসেল। এ সিন্ডিকেটের অন্যান্য সক্রিয় সদস্যরা হল ঘোষতল নিবাসী মামুন, জিনিদকরা নিবাসী কামরুল ও চিওড়ার কাউসার। এরা সকলেই এলাকার এমপি লোক হিসাবে পরিচিত এবং নানারকম অসামাজিক অপকর্মের সাথে জড়িত। আমিন !

তথ্যসূত্র সোশ্যাল মিডিয়ায় 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *