সরকারি চাল কারসাজি করে বাইরে বিক্রির দায়ে গাজীপুরে এক ইউপি সদস্যের কাছ থেকে চালের দাম বাবদ এক লাখ আট হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহার হোসেনের কাছ থেকে ওই অর্থ আদায় করেন ইউএনও ইসমত আরা।
এছাড়া স্থানীয় চালের ডিলার দুলাল মিয়াকেও ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।