ভোটের আগে জমে থাকা ট্রফি বিতরণের তোড়জোড় বাফুফের

অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ধর্ম বাংলাদেশ বিনোদন রাজনীতি

বিভিন্ন লিগের জমে থাকা ট্রফি ক্লাবগুলোকে প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৪ সালের পর তৃতীয়, দ্বিতীয় ও সিনিয়র ডিভিশন লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি প্রদান করা হয়নি। সেগুলো প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি। সোমবার দুপুরে বাফুফে ভবনের সভাকক্ষে জমে থাকা ট্রফি প্রদান করবে লিগ কমিটি।

দীর্ঘ ৫ বছরেও ক্লাবগুলো ট্রফি পায়নি। এখন হঠাৎ করে বিতরণ করা হচ্ছে। অনেকের প্রশ্ন এটা কি নির্বাচনের কারণে? মহানগরী লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান সালেহ জামান সেলিম বলেন, ‘না। তেমন কিছু নয়। এই লিগগুলোর ট্রফি কয়েক বছর পরপর এভাবেই এক সঙ্গে দেয়া হয়। সামনে নির্বাচন। আগামীতে লিগ কমিটির দায়িত্বে কে থাকবেন, কে থাকবেন না তাতো বলা যায় না। আমরা যদি ট্রফিগুলো দিয়ে যেতে না পারি তাহলে সমালোচনা হবে। অনেকে বলবেন ট্রফিও দিতে পারেনি। তাই এই উদ্যোগ নিয়েছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *