চাটগাঁইয়্যা নওজোয়ান’র জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

গত ২৯ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহিত উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলি, বিশিষ্ট শিল্পপতি ও সংগীতশিল্পী রিয়াজ ওয়াইজ, জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যবসায়ী আব্দুল মান্নান রানা, শিল্পকলা একাডেমির কালচারাল সেক্রেটারি আওয়াজ মাবুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আনোয়ার হাজার রাজিন এবং সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর।

সাংস্কৃতিক পর্বে সংগঠনের নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান ও লোকনৃত্য, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে চট্টগ্রামের কৃষ্টি ও আধুনিকতার দারুণ সমন্বয় তুলে ধরা হয়।

উল্লেখ্য, এ আয়োজনটি শুধু একটি পুনর্মিলনী নয়, বরং চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

চাটগাঁইয়্যা নওজোয়ান’র জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *