আলু ২৫ টাকায় ট্রাকে করে বিক্রি করবে সরকার

Featured অর্থনীতি জাতীয় বাংলাদেশ

বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে আলুর দাম বেড়ে যাওয়ার পটভূমিতে এখন সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে কম দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য কেজি প্রতি আলুর দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোবাবর একথা জানিয়েছেন।

এর আগে গত সপ্তাহে কৃষি বিপণন অধিদপ্তর কেজি প্রতি আলুর মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এখনো বাজারে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে আলু।

কেন টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত?

বাংলাদেশে গত সপ্তাহ দুয়েক ধরেই আলুর দাম ক্রমাগত বাড়ছিল।

২০-২২ টাকা কেজি দরের আলুর দাম বাড়তে বাড়তে ৫০-৫৫ টাকায় গিয়ে ঠেকে।

সুত্রঃ বিবিসি নিউস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *