প্রখ্যাত কবি ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামীর ইন্তেকাল

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, জাতীয় সাংস্কৃতিক ফোরাম ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতি এবং দৈনিক দেশজগত ও দৈনিক ডেসটিনির সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক আন্দোলন এবং সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার প্রয়াণে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় রাঙামাটি জেলার কাউখালী উপজেলা সদরের নিজ বাড়ির সংলগ্ন উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন সহকর্মী, সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।

প্রখ্যাত কবি ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামীর ইন্তেকাল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *