সীতাকুণ্ডে ১৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাতীয় ধর্ম বাংলাদেশ
আরিফুল ইসলাম, চট্টগ্রাম

সীতাকুণ্ড পৌরসভার ১৭০০ পরিবারসহ সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে শনিবার, ১৪ ফেব্রুয়ারি, সরোয়ার এন্ড ব্রাদার্স ও আইএইচআরসি এসএমএম-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহাম্মদ ছল, আইএইচআরসি এসএমএম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এড মো. সরোয়ার হোসাইন লাভলু, সরোয়ার এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. শাহজাহান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সীতাকুণ্ড শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ার হোসেন মাসুদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল, সাধারণ সম্পাদক সৈয়দ মো. আলাউদ্দিন, নজির আহমদ দারুল আরকান মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন এবং অন্যান্য সমাজসেবক।

আইএইচআরসি এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজকরা জানিয়েছেন, সমাজের অসচ্ছল ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীতাকুণ্ডে ১৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *