রাজনীতির মাঠে নতুন বার্তা: সীতাকুণ্ডে তরুণ প্রজন্ম ঝুঁকছে আদর্শিক রাজনীতির পথে

জাতীয় বাংলাদেশ রাজনীতি

চট্টগ্রাম প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড সোনারপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তরুণ যুবকদের উল্লেখযোগ্য যোগদান রাজনীতির অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একাধিক তরুণ আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন।

অনুষ্ঠানে সোনারপাড়া ওয়ার্ড জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক সংকটে আদর্শিক, নৈতিক ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতি তরুণ সমাজের এই আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক।

নেতারা আরও বলেন, দুর্নীতি, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের রাজনীতির বিপরীতে একটি পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। সোনারপাড়ার তরুণদের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, নতুন প্রজন্ম কেবল স্লোগানে নয়—বাস্তব কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে চায়।

অনুষ্ঠানে নতুন সদস্যদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাদের দ্বীনের পথে অবিচল থাকার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয়দের মতে, এই যোগদান ভবিষ্যতে কুমিরা ইউনিয়নের রাজনীতিতে নতুন গতিশীলতা ও শক্তি যোগাবে।

রাজনীতির মাঠে নতুন বার্তা: সীতাকুণ্ডে তরুণ প্রজন্ম ঝুঁকছে আদর্শিক রাজনীতির পথে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *