ছিন্নমূলের দোকানদাররা তেলের দামের চেয়েও অতিরিক্ত ৫০টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেঃ দৈনিক তাজা খবর।  

ছিন্নমূলের দোকানদাররা তেলের দামের চেয়েও অতিরিক্ত ৫০টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেঃ দৈনিক তাজা খবর।

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

ছিন্নমূলের দোকানদাররা তেলের দামের চেয়েও অতিরিক্ত ৫০টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেঃ দৈনিক তাজা খবর।  

বাংলাদেশে সোয়াবিন তেল এর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ সোয়াবিন তেল ক্রয় করতে হিমশিম খাচ্ছে এরপরেও চট্টগ্রাম সীতাকুণ্ড থানার আওতাধীন জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার খুচরা দোকানদারগণ জনসাধারণ মানুষ এর কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মূল্যের চেয়ে অতিরক্ত মূল্য।

যেখানে বর্তমান সোয়াবিন তেলের প্রতি লিটার বাজার মূল্য ১৬০ থেকে ১৬৮ টাকা সেখানে  অত্র এলাকার দোকানদারা খুচরা মূল্যে এর চেয়েও অতিরক্ত ১০টাকা থেকে ৫০টাকা পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে যার কারনে সাধারন মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন আরোওবেশী।

আজ বুধবার সকাল দশটায় সরেজমিনে তদন্ত করে দেখা গেছে যে অত্র এলাকার মীম ডিপার্টমেন্ট স্টোর সহ প্রায় প্রতিটি দোকানদার খুচরা মূল্যের চেয়েও অতিরক্ত মূল্য হাতিয়ে নিচ্ছেন।

অত্র এলাকার সাধারণ মানুষ গণমাধ্যমকে বলেন এমনিতেই ভোজ্যতেলের দামে অনেক আগুন তারপরও এখানের দোকানদাররা আগুনের মধ্যে কেরোসিন দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে যার কারণে সাধারণ মানুষের অনেক কষ্ট পোহাতে হচ্ছে অত্র এলাকার জনসাধারণের কথা চিন্তা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল প্রকার প্রশাসনের কাছে অনুরোধ করেছেন।এবং অত্র এলাকার সমাজ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে অত্র এলাকার সভাপতি জনাব গাজী ছাদেকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন যে এবিষয়টি কেউ এখনো আমাকে অবগত করে নাই কিন্তু এখন যেহেতু আমি বিষয়টি জেনেছি তাই যত দ্রুত সম্ভব আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সাধারণ জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। 

 

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

ছিন্নমূলের দোকানদাররা তেলের দামের চেয়েও অতিরিক্ত ৫০টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেঃ দৈনিক তাজা খবর।

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *