এএফসি হেলথের আইপিও অনুমোদন

অর্থনীতি

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *