দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ফটিকছড়িতে অবৈধ ৪টি ইটভাটা ধ্বংস করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরঃ দৈনিক তাজা খবর।
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলায় অভিযান চালিয়ে ৪ টি ইটভাটা ধ্বংস করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ দপ্তর যৌথ অভিযান চালানো হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, সোমবার সকাল দশটা থেকে উপজেলার পাইন্দং এলাকায় জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফটিকছড়ি থানা পুলিশ, র্যাব, ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সহায়তায় একে একে ইটভাটাগুলো ভাঙার কাজ শুরু করে। এসময় বুলডোজার দিয়ে ইটভাটাগুলোর চিমনি ভাঙার পাশাপাশি কয়েক লাখ কাঁচা ইটও মাটির সাথে পিষ্ট করে দেওয়া হয়।
দিনব্যাপী অভিযানে পাইন্দং এলাকায় জেবি ব্রিকস, এসএমবি ব্রিকস, এসবি ব্রিকস, ও সুয়াবিল এলাকায় জারিয়া ব্রিকস ফিল্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া পাইন্দং এর এফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মারজানা হোসাইন বলেন, ‘‘যে সব ইটভাটাগুলো জেলা প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ দপ্তরের ছাড়পত্র না নিয়ে কাজ চালাচ্ছে সে সব ইটভাটা পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।
এদিকে ইটভাটা ভাঙার দৃশ্য দেখে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম হতাশা ব্যক্ত করে বলেন, ‘‘বর্তমানে এক একটি ইটভাটাকে নির্ভর করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক দেড় হাজার মানুষের জীবন জীবিকা জড়িত। তাছাড়া বর্তমানে এক একটা ইটভাটায় অন্তত দেড় দু কোটি টাকা পুঁজি খাটানো হয়েছে।
এখন এসব ব্যবসায়ী এবং এসবের উপর নির্ভর করে যাদের জীবিকা সে সব শ্রমিকরা কোথায় যাবে? তাছাড়া এ সময়ে সচরাচর মানুষের ঘর তৈরি এবং সরকারি বিভিন্ন উন্নয়ন কাজে প্রচুর ইট ব্যবহার হতো। ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যার পাশাপাশি সরকারি উন্নয়ন কাজও মুখ থুবড়ে পড়বে।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
ফটিকছড়িতে অবৈধ ৪টি ইটভাটা ধ্বংস করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরঃ দৈনিক তাজা খবর।