আজিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় কামরুজ্জামান আলতাফ—তৃণমূলের আস্থার প্রতীক

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

আজিমপুর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন কামরুজ্জামান আলতাফ।

তিনি আজিমপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি হাজী আব্দুল হান্নান মেম্বারের সুযোগ্য সন্তান এবং সুপরিচিত ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান আলতাফ দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও সহযোগিতা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আজিমপুরের ঐতিহ্যবাহী পরিবার হাজী জয়নাল আবেদীন সদাগর বাড়ির সন্তান। তাঁর বড় ভাই মোহাম্মদ রিপন পূর্বে আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। সেই ধারাবাহিকতায় আলতাফ হোসেনও মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এলাকার সাধারণ জনগণ মনে করছেন, গরিব ও মেহনতি মানুষের প্রতি তাঁর আন্তরিকতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আজিমপুর ইউনিয়নের অবহেলিত মানুষের আশা-ভরসার প্রতীক হিসেবে কামরুজ্জামান আলতাফকে দেখতে চান অনেকেই। স্থানীয়দের ভাষায়, “তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের আপনজন—আমাদের ভালোবাসার প্রতীক।”

আজিমপুরে চেয়ারম্যান পদে আলোচনায় কামরুজ্জামান আলতাফ—তৃণমূলের আস্থার প্রতীক

Please Share This Post in Your Social Media

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *