চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূল থেকে উঠে আসা তরুণ সংগঠক ও সমাজসেবী আমির মাহমুদ খসরু রাজু।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতি ও রাজপথের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। ২০১০ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি কাপাসগোলা ইউনিট ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ১৬নং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পূর্বে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শ্রমজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন রাজু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদ, চকবাজার থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চকবাজার থানা শাখার সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। করোনা মহামারীর সময় মানবিক সহায়তা কার্যক্রমে অবদান রাখায় আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ-এর পক্ষ থেকে “করোনাযোদ্ধা স্বীকৃতি” সম্মাননা লাভ করেন।
প্রার্থী হওয়ার বিষয়ে আমির মাহমুদ খসরু রাজু বলেন, “১৬নং চকবাজার ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের কল্যাণ, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”
চকবাজারে কাউন্সিলর হতে চান তরুণ সংগঠক আমির মাহমুদ খসরু রাজু
Please Share This Post in Your Social Media