আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২৩ নং ওয়ার্ডে বইছে পরিবর্তনের জোরালো হাওয়া। দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পিত উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—একজন সৎ, দক্ষ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব।
সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি নাম—মোহাম্মদ ইফাজ খান।
স্থানীয়দের অভিমত, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব অভিজ্ঞতা ও ত্যাগের ইতিহাস নিয়েই রাজনীতির মাঠে উঠে এসেছেন ইফাজ খান। তিনি কেবল একজন সম্ভাব্য প্রার্থী নন; তিনি ২৩ নং ওয়ার্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে ওয়ার্ডের প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লা ঘুরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন তিনি। একজন নিরহংকার, সাদা মনের মানুষ হিসেবে তিনি ইতোমধ্যে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
সুশিক্ষিত, মেধাবী ও দূরদর্শী এই তরুণ নেতৃত্ব বিশ্বাস করেন—পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য করে তোলা সম্ভব। তার লক্ষ্য ২৩ নং ওয়ার্ডকে একটি ক্লিন, হেলদি, স্মার্ট ও মডেল ওয়ার্ডে রূপান্তর করা, যেখানে নাগরিক সেবা হবে দ্রুত, কার্যকর ও দুর্নীতিমুক্ত।
রাজনৈতিক অঙ্গনে ইফাজ খান একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে সুপরিচিত। দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং বারবার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েও রাজপথ থেকে একচুলও পিছু না হটার দৃঢ়তা তাকে আলাদা করেছে অন্যদের থেকে। তার এই আপসহীন মনোভাবই তাকে তৃণমূলের কাছে একজন নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি কেবল রাজনীতিতেই নয়, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। তরুণদের সংগঠিত করে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করাও তার অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
চট্টলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতায় বিশ্বাসী ইফাজ খান ইতোমধ্যেই সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা ও রাজনীতি—সবক্ষেত্রেই তার সফল উপস্থিতি তাকে একটি পূর্ণাঙ্গ নেতৃত্বে পরিণত করেছে।
২৩ নং ওয়ার্ডবাসীর দৃঢ় বিশ্বাস—মোহাম্মদ ইফাজ খানের মতো একজন সৎ, দক্ষ, মানবিক ও দূরদর্শী নেতৃত্বই পারে এই ওয়ার্ডের ভাগ্য পরিবর্তন করতে। তারা মনে করেন, তার হাত ধরেই সম্ভব হবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক সম্মান ও সেবার নিশ্চয়তা পাবে।
এখন সময় পরিবর্তনের—এখন সময় যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার।
২৩ নং ওয়ার্ডবাসীর একটাই দাবি—জনগণের প্রার্থী ইফাজ খানকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় তারা।
২৩ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: জনগণের প্রত্যাশার কেন্দ্রে ইফাজ খান, আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ার দৃঢ় অঙ্গীকার
Please Share This Post in Your Social Media