সন্দ্বীপের সন্তানের গর্ব: তারুণ্য উৎসব-২০২৫-এ একাধিক পুরস্কার অর্জন

জাতীয় বাংলাদেশ

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনী এম.ই.এস বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত “তারুণ্য উৎসব-২০২৫”-এ অংশ নিয়ে এক অনন্য সাফল্যের নজির গড়েছেন সন্দ্বীপের এক কৃতী শিক্ষার্থী।

শুরুতে শুধুমাত্র অংশগ্রহণকেই গুরুত্ব দিলেও, সময়ের ব্যবধানে সেই অংশগ্রহণই পরিণত হয়েছে একের পর এক সাফল্যে। এবারের উৎসবে তিনি মোট ৬টি ইভেন্টে পুরস্কার অর্জন করে শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের গর্বিত করেছেন।

অনুষ্ঠান চলাকালে একের পর এক পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠার সময় অতিথিরা আগ্রহভরে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে, তিনি গর্বের সাথে জানান—তিনি সন্দ্বীপের সন্তান। এ সময় অতিথিরা স্নেহভরে তার মাথায় হাত রেখে উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

এই অর্জনের পেছনে নিজের শিক্ষক, বন্ধু-বান্ধব, সিনিয়র ও জুনিয়রদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। বিশেষ করে, শিক্ষকদের আন্তরিকতা ও উৎসাহ তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে বলে তিনি জানান।

তিনি বলেন, “একসময় শুধু অংশগ্রহণই ছিল লক্ষ্য, আর আজ অংশগ্রহণই আমাকে পুরস্কারের মঞ্চে নিয়ে গেছে। এই ভালোবাসা ও সম্মান নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

তার এই সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন তার শিক্ষক ও সহপাঠীরা—যা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

সন্দ্বীপের সন্তানের গর্ব: তারুণ্য উৎসব-২০২৫-এ একাধিক পুরস্কার অর্জন

Please Share This Post in Your Social Media

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *