বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাঁশখালীর কৃতি সন্তান ঝর্ণা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা।

তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেত্রী ত্যাগী, মানবিক ও শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সুপরিচিত। দুঃসময়ে জিয়া আদর্শের প্রতি অবিচল থেকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মনোনয়ন প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে তিনি এগিয়ে থাকবেন এবং দলীয় নেতৃত্বের আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাঁশখালীর কৃতি সন্তান ঝর্ণা

Please Share This Post in Your Social Media

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *