স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ: থানায় মামলা না নেওয়ার অভিযোগ

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ থানায় মামলা না নেওয়ার অভিযোগ।

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

বরগুনার পাথরঘাটা থানার কাকচিড়া ইউনিয়নের মাঝের চরে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে অজ্ঞান করে স্ত্রী (২০)-কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণেরর শিকার ঐ গৃহবধূ সোমবার (২৬ অক্টোবর) রাত ৮ টায় বরগুনা এসে তার স্বামী চানমিয়া (৩৫)-কে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিতা গৃহবধূ বাংলাদেশ প্রতিদিনকে জানান, মাঝের চরে স্বামীকে নিয়ে তিনি বসবাস করেন। রবিবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে বিষখালী নদীতে খেয়াপার হয়ে যাবার আগে সুলতান, কামাল ও মজনু তার স্বামীকে পরিকল্পিত ভাবে পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে। তার স্বামীকে খেয়াঘাটে রেখে ৩ জন তার ঘরে আসে এবং বাকি ২ জনের সহযোগিতায় সুলতান তাকে যৌন নির্যাতন করে। অজ্ঞান অবস্থায় লোকজন তার স্বামীকে বাড়ি নিয়ে আসে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ আরও জানায়, সোমবার তার পরিবারের পক্ষ থেকে পাথরঘাটা থানায় অভিযোগ করলে ওসি অভিযোগ না নিয়ে আবার এ ধরণের ঘটনা হলে তাকে জানাতে বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়।

ওই গৃহবধূর ভাসুরের স্ত্রী ইরানী বেগম জানান, সোমবার সকাল ১১ টার দিকে দেবরের স্ত্রী ও দেবরকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে যাই। হাসপাতাল থেকে থানায় যাবার জন্য বললে তারা থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে ওসি তাদের অভিযোগ নেয়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, থানায় আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তারা অভিযোগ না দিয়ে চলে যায়।

তথ্যসুত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *