আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দীর্ঘদিন ধরে কার্যক্রমে স্থবিরতা ও ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে গতি না থাকা,
পরিকল্পনার বাস্তবায়নে বিলম্ব এবং সমন্বয়হীনতার অভিযোগে নগরবাসীর মধ্যে বাড়ছে অসন্তোষ। এমন প্রেক্ষাপটে সিডিএতে কার্যকর নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
নগরবাসীর মতে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একজন দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব, যিনি নগর উন্নয়নের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবেন। এই প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আহমেদুল আলম চৌধুরী রাসেলের নাম।
তিনি ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরীর সুযোগ্য সন্তান হিসেবে পরিচিত। একইসঙ্গে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে নগরজুড়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে অনেকেই তাকে এ দায়িত্বের জন্য উপযুক্ত মনে করছেন।
নগরবাসীর একটি বড় অংশ বিশ্বাস করে, তার নেতৃত্বে সিডিএতে নতুন গতি আসবে এবং স্থবিরতা কাটিয়ে উন্নয়ন কার্যক্রমে প্রাণ ফিরে আসবে। পাশাপাশি সিডিএর কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহলের মতে, নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কার্যকর পরিবর্তন আনতে হলে নেতৃত্বে পরিবর্তন এখন সময়ের দাবি। তারা মনে করছেন, জনাব আহমেদুল আলম চৌধুরী রাসেলের মতো অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে সিডিএ আবারও একটি গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দাবি, সরকারের নীতিনির্ধারকদের উচিত নগরবাসীর প্রত্যাশা বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়।