আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
কলমে:সানজিদা রসুল
নাকের উপর বসে সে,
তারই নাম চশমা।
নারী, পুরুষ, জোয়ান, বুড়ো—
কারো জন্যই নয় মানা।
পাওয়ার গ্লাস দরকার হলে পরে
পরামর্শ দিবে ডাক্তার।
চক্ষু বিশেষজ্ঞ দেখালে পরে
মেনে চলবে নির্দেশের ধার।
বেকার ছেলেটাও চশমা পরে,
ছোট্ট শিশু, ভিটামিনের অভাবে ভুক্তভোগী হয়ে,
নাকের উপর চশমা তোলে।
অকালে বুড়োও হয়—
পাওয়ার ক্লাসে বসে চশমার ছায়ায়।
আজকাল আধুনিক কবিরা চশমা পড়ে,
হরেক রকম ফ্রেমে,
সৌন্দর্যের প্রতীক হয়ে।
তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা
মোটা ফ্রেমের পাওয়ারফুল গ্লাসে হরহামেশাই।
চশমা এখন ফ্যাশনের অংশ,
দামী রঙিন গ্লাসে—
পুরুষ হিরোর সাজে,
নারী হিরোইনের ছাঁয়ায়।
আমি সব দেখি চশমা ছাড়া,
চশমার প্রেমে আমি,
আমার প্রেমে চশমা—
হাবুডুবু খাই সারাদিন, সারারাত।