টঙ্গীতে মাদকবিরোধী কর্মীদের ওপর হামলা, আহত ১০-এর বেশি—গণআন্দোলনের ডাক

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

গাজীপুরের টঙ্গী এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে জাতীয় যুবশক্তি, গাজীপুর মহানগর শাখার সংগঠক ও বাংলাদেশ ইয়ুথ রেভুলোশনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ফাহাদ ইসলাম ফুয়াদসহ অন্তত ১০ জন কর্মীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়ভাবে পরিচিত মাজার বস্তি এলাকার মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিক শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, পারডব ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ ইয়ুথ রেভুলোশন দাবি করেছে, তারা চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এই ধরনের হামলা তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই চালানো হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি গাজীপুরসহ সারা দেশের সর্বস্তরের জনগণ এবং সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে।

সমাজ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ঘোষিত কর্মসূচি:

📅 তারিখ: ৩১ মার্চ (মঙ্গলবার)

⏰ সময়: দুপুর ২:৩০ মিনিট

📍 সমবেত হওয়ার স্থান: টঙ্গী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

টঙ্গীতে মাদকবিরোধী কর্মীদের ওপর হামলা, আহত ১০-এর বেশি—গণআন্দোলনের ডাক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *