আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গত প্রায় ১৮ মাস ধরে কার্যত স্থবির হয়ে পড়েছে—এমন অভিযোগ এখন নগরজুড়ে। উন্নয়ন কার্যক্রমে গতি নেই, বড় কোনো প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই,
আর নগরবাসীর প্রত্যাশাও যেন ক্রমেই হতাশায় রূপ নিচ্ছে। এমন বাস্তবতায় নগর উন্নয়নে অভিজ্ঞ, দূরদর্শী ও কার্যকর নেতৃত্বের দাবি জোরালো হয়ে উঠেছে।
তৃণমূল জনগণের ভাষ্য—চট্টগ্রামের মতো বাণিজ্যিক রাজধানীকে পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপ দিতে হলে প্রয়োজন একজন সৎ, যোগ্য, জনসম্পৃক্ত এবং রাজনৈতিকভাবে সচেতন নেতৃত্ব। আর সেই প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসছে একটি নাম—সৈয়দ আজমউদ্দিন।
তৃণমূল থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে নিজেকে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
শুধু রাজনীতিতেই নয়, সামাজিক ক্ষেত্রেও সৈয়দ আজমউদ্দিনের অবদান প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, হাসপাতাল ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি জনকল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। একজন মানবিক, পরোপকারী ও জনপ্রিয় সমাজনেতা হিসেবে এলাকাবাসীর মধ্যেও তার গ্রহণযোগ্যতা ব্যাপক।
অভিজ্ঞ মহলের মতে, চট্টগ্রামের নগর সমস্যা, সিডিএ’র কার্যক্রম এবং উন্নয়নের চ্যালেঞ্জ সম্পর্কে তাঁর রয়েছে বাস্তবসম্মত ধারণা। ফলে তিনি যদি সিডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান, তবে দক্ষতা, সততা ও দূরদর্শিতার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে গতিশীল করে তুলতে পারবেন এবং নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন।
তৃণমূলের জোর দাবি—স্থবিরতা কাটাতে, সুশাসন নিশ্চিত করতে এবং পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সৈয়দ আজমউদ্দিনকেই সিডিএ’র চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নগরবাসী।