চকবাজারে কাউন্সিলর পদে আলোচনায় মোহাম্মদ রাসেল করিম, তৃণমূলের জোর দাবি

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ১৬ নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন করে আলোচনায় উঠে এসেছেন যুবদলের সংগঠক মোহাম্মদ রাসেল করিম।

তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বড় একটি অংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকা, কর্মীবান্ধব মনোভাব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যেই এলাকায় নিজের একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন রাসেল করিম।

ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নাগরিক সমস্যা সমাধান, উন্নয়নমূলক উদ্যোগ এবং তৃণমূলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, “যিনি সবসময় মানুষের পাশে থাকেন, সুখে-দুঃখে এগিয়ে আসেন—এমন একজন নেতাকেই আমরা কাউন্সিলর হিসেবে চাই। মোহাম্মদ রাসেল করিম সেই যোগ্যতা রাখেন।”

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ১৬ নং চকবাজার ওয়ার্ডে রাজনৈতিক আলোচনা তীব্র হচ্ছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও ভোটারদের রায়ে কে বিজয়ী হবেন, সেটিই এখন দেখার বিষয়।

চকবাজারে কাউন্সিলর পদে আলোচনায় মোহাম্মদ রাসেল করিম, তৃণমূলের জোর দাবি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *