নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া সহ সারা দেশের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, দুঃসময়ের কারানির্যাতিত ও জিয়া আদর্শের পরীক্ষিত নেতা আলমগীর নূর।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,
“পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে গড়ে উঠুক সম্প্রীতি ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত।”
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের কারণে আলমগীর নূর ইতোমধ্যেই বাকলিয়া সহ সারা দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে সর্বস্তরের জনগণের একটি বড় অংশ তাকে ভবিষ্যতে জেলা প্রশাসক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
আলমগীর নূর বর্তমানে “তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ”-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি “বেগম খালেদা জিয়া ফাউন্ডেশন এন্ড পলিটিকাল রিসার্চ ইনস্টিটিউট”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।