পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম।

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ত্যাগের মহান শিক্ষা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও নতুন সম্ভাবনার বার্তা। এই পবিত্র দিনে তিনি সমাজের সকল স্তরের মানুষকে বিভেদ ভুলে এক কাতারে এসে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ত্যাগী ও মানবিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে কাজ করতে হবে।

মোঃ হেলাল উদ্দিন কুসুম বলেন, জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল সবসময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। তিনি দুঃসময়ে দলের নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান এবং বলেন, “জিয়া আদর্শের বিপ্লবী সেনারা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না।”

শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *