আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ।
গতকাল বিকেলে হালিশহরের ছোটপুল এলাকায় সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা। তিনি সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন,
“পবিত্র রমজান আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অনেক মানুষ আছেন যারা দিনশেষে একটি ভালো ইফতারের অপেক্ষায় থাকেন। তাদের মুখে হাসি ফোটানো এবং ইফতারের আনন্দ ভাগাভাগি করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, রমজানজুড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিত্র, হাকিম শাহ ও আবু ইউসুফ, সহ-প্রচার সম্পাদক মো. তানবীর ও মো. আলামিন খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলের এই আয়োজনে কয়েক শতাধিক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুস্বাদু বিরিয়ানির ইফতার প্যাকেট গ্রহণ করেন। ইফতার হাতে পেয়ে উপস্থিত সাধারণ মানুষের মাঝে আনন্দ, তৃপ্তি ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়।