ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার প্রতীক কারানির্যাতিত নেতা জমির উদ্দিন নাহিদ; ৮ নং শুলক বহর ওয়ার্ডকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে কাউন্সিলর পদে দেখতে চান এলাকাবাসী

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৮ নং শুলক বহর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী, মানবিক ও কর্মীবান্ধব নেতা জমির উদ্দিন নাহিদ।

দীর্ঘদিন ধরে সংগঠন, সমাজ ও এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসায় স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, দূরসময়ের লড়াইয়ে পরীক্ষিত এই নেতা সবসময়ই নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রচারবিমুখ হলেও তিনি একজন কারানির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। দল ও মানুষের স্বার্থে নানা প্রতিকূল সময় পার করে তিনি সংগঠন ও সমাজের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। তার সততা, মানবিকতা ও দায়িত্ববোধের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি একজন আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ওয়ার্ডবাসীর দাবি, জমির উদ্দিন নাহিদ দীর্ঘদিন ধরে ৮ নং শুলক বহর ওয়ার্ডের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, মশা নিধন কার্যক্রমে সহযোগিতা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার নানা উদ্যোগে তিনি কাজ করেছেন।

এছাড়াও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে রয়েছে তার অনন্য অবদান। তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্ট কার্ড কার্যক্রমে সহযোগিতা, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, পবিত্র মাহে রমজানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদানসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। একজন দানশীল ও মানবিক সমাজসেবক হিসেবে তিনি সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়া মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন। এলাকাবাসীর মতে, একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে তিনি শুলক বহর ওয়ার্ডে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

সমর্থক ও এলাকাবাসী বলেন,

“জমির উদ্দিন নাহিদ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনের জন্য কাজ করেছেন। তিনি একজন ত্যাগী, কারানির্যাতিত, মানবিক ও কর্মীবান্ধব নেতা। তাকে যথাযথ মূল্যায়ন করে ৮ নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

এ বিষয়ে জমির উদ্দিন নাহিদ বলেন,

“আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৮ নং শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার প্রতীক কারানির্যাতিত নেতা জমির উদ্দিন নাহিদ; ৮ নং শুলক বহর ওয়ার্ডকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে কাউন্সিলর পদে দেখতে চান এলাকাবাসী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *