দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের চার নেতা বহিষ্কারঃ দৈনিক তাজা খবর।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধিতা করায় চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন- বিদ্রোহী প্রার্থী কমান্ডার আবদুস সাত্তার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। আলাদাভাবে ইস্যু করা চিঠিতে বলা হয়, চলমান নির্বাচনে বার বার সতর্ক করেও কেন্দ্রীয় নিদের্শ অমান্য করা হয়েছে।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের চার নেতা বহিষ্কারঃ দৈনিক তাজা খবর।