আরিফুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (রেজি নং বাজাফে–১৭) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৬) ২০ রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর খুলশী জাকির হোসেন রোডস্থ সালমা মঞ্জিল (৪ নম্বর রোড) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. কে. খোদা তোতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ সোহাগ হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস. এম. লোকমান হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ কুদরত ই বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়া মানিক, সহ-সভাপতি কামাল উদ্দিন মাসুদ, মোঃ মাসুদ খান, আবুল কালাম, মোঃ মোজাফফর, সহ-সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, শফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম সাজু, জাকির সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ ওয়াশিম, দপ্তর সম্পাদক মোঃ বোরহান উল্লাহ, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. এ. রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, নারী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার, প্রচার সম্পাদক মোঃ আরিফ, কার্যকরী সদস্য মশিউর রহমান, কুলছুমা আক্তার ময়না, মোঃ শহীদ, আবু তাহের, আলতাফ হোসেন, গিয়াস উদ্দিন, মোঃ মোহন, বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ মমিন, শহীদ উদ্দিনসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।