অসহায় মানুষের স্বাবলম্বিতায় বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার রিকশা বিতরণ

জাতীয় ধর্ম বাংলাদেশ
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন:

অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিশ্রমী মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থা।

সংগঠনটির উদ্যোগে গত ৭ মার্চ বাবুখাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একজন দরিদ্র শ্রমজীবী মানুষের হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিকশাটি প্রদান করেন রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাহবুবর রহমান বেলাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম মুননা বলেন, “আমরা বিশ্বাস করি, একজন মানুষের হাতে কর্মের সুযোগ তুলে দেওয়া মানে শুধু একটি যানবাহন দেওয়া নয়; বরং একটি পরিবারের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করা। একটি রিকশা একজন পরিশ্রমী মানুষের জীবনে স্বাবলম্বিতা এনে দিতে পারে এবং তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।”

তিনি আরও জানান, এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে লোটাসের প্রতিটি সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। এজন্য সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের মূল্যবান সময় ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি ঈদে সংগঠনটি অসহায় ও এতিমদের মাঝে নগদ অর্থ, নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।

মানবিক এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অসহায় মানুষের স্বাবলম্বিতায় বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার রিকশা বিতরণ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *