রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
  1. বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রামে বিভাগীয় সম্মেলন-২০২৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) নগরীর স্টেশন রোডে অবস্থিত এশিয়ান এসআর হোটেলে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মনজু, বিআরইএল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ এবং সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে বিভাগীয় সম্মেলনে চট্টগ্রাম বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ঘোষণা দেন। এতে এস এম ফখরুল ইসলামকে সভাপতি এবং মো. নেজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।

রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *