ঢাকাসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

জাতীয় বাংলাদেশ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।

এছাড়া একই অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন।

ঢাকাসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *