চট্টগ্রাম-৫ হাটহাজারীতে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা?

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম| বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:০০ অপরাহ্ন

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

প্রয়াত চারবারের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে পরিচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। রাজনৈতিক প্রতিকূলতা, মামলাজট ও কারাবরণসহ নানা বাধা অতিক্রম করেও তিনি রাজনীতির মাঠ ছাড়েননি—যা তাকে ত্যাগী ও সংগ্রামী নেত্রী হিসেবে কর্মী-সমর্থকদের কাছে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

চট্টগ্রামের রাজনীতিতে সক্রিয় জাতীয়তাবাদী নারী নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানার গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তার সম্ভাব্য এমপি হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাটহাজারী ও চট্টগ্রামজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

দলীয় কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন নির্যাতন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এই নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়া হলে চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট ব্যারিস্টার শাকিলা ফারজানাকে চট্টগ্রাম থেকে মহিলা এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের রাজনৈতিক উত্তরাধিকার, সাংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা—সব মিলিয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা বর্তমানে হাটহাজারীর রাজনীতিতে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

চট্টগ্রাম-৫ হাটহাজারীতে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *