আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা-কে মহিলা এমপি হিসেবে দেখতে জোর দাবি তুলেছেন দলীয় নেতাকর্মীরা।
তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শিল্পী রেজা। বিশেষ করে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী সংগঠনকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজ নেতাকর্মীদের আস্থা অর্জন করেছে।
নেতাকর্মীরা মনে করেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি জাতীয় সংসদে কার্যকর নারী নেতৃত্বের উদাহরণ হতে পারেন। তাদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের মূল্যায়ন করা হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং সংসদে নারীদের প্রতিনিধিত্বও বাড়বে।
এ বিষয়ে শিল্পী রেজা বলেন,
“দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয়, তাহলে সততা, নিষ্ঠা ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করবো। দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।”
দলীয় পর্যবেক্ষকরা বলছেন, নারী নেতৃত্ব বিকাশে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন ও সক্রিয় নেতৃত্বকে সামনে আনার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা, সামাজিক সম্পৃক্ততা এবং সাংগঠনিক সক্ষমতা—এই তিনটি দিক বিবেচনায় শিল্পী রেজার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।