আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের মঠবাড়িয়াবাসী লায়ন আলিজা শারমিন মুন্নীকে সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায়।
তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি ত্যাগী, সংগ্রামী, এবং মানবিকতার প্রতীক, যিনি দেশের জন্য প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন।
ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের শাসনের সময়ে, লায়ন আলিজা শারমিন মুন্নী রাজপথে থেকে মিছিলে নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষের জন্য সংগ্রামে অটল থেকেছেন। এই দীর্ঘ সময়ে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা, ডিবি রিম্যান্ডের সময় অসহনীয় অত্যাচার, এবং দীর্ঘ কারাবাসের যন্ত্রণাও সহ্য করতে হয়েছে। তবু তিনি জাতীয়তাবাদি আদর্শ এবং ন্যায়ের পক্ষে এক মুহূর্তও পিছপা হননি।
দলের প্রয়োজনে রাজপথে নিবেদিত প্রাণ এই নেত্রী সংগ্রামের মাঝেও নিজের শিক্ষায় অবিচল থেকেছেন। আইনশাস্ত্রে স্নাতক হয়ে বর্তমানে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি করছেন, যেন দেশের মানুষের জন্য আরও বেশি অবদান রাখতে পারেন।
পিরোজপুরের মঠবাড়িয়াবাসী মনে করে, দলের জন্য শতভাগ নিবেদিতপ্রাণ, শিক্ষিত এবং পরোপকারী এই আপসহীন নেত্রী সংসদে নারী নেতৃত্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবেন।
তাঁর মানবিক মূল্যবোধ, পরোপকার এবং ন্যায়নিষ্ঠা নতুন প্রজন্মের নারীদের প্রেরণা ও সাহস জোগাবে।
জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান মাননীয় জনাব তারেক রহমান তাদের অভিজ্ঞ, শিক্ষিত ও ত্যাগী নারী নেত্রীদের মূল্যায়ন করবেন বলে আশা করা হচ্ছে। মঠবাড়িয়াবাসী বিশ্বাস করেন, লায়ন আলিজা শারমিন মুন্নীকে মনোনয়ন দিয়ে আগামী প্রজন্মের নারী নেতৃত্বকে উদ্দীপ্ত করা হবে।