চট্টগ্রাম-৪ এমপির সঙ্গে অর্থমন্ত্রী শুভেচ্ছা বিনিময়

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম,চট্টগ্রাম:

মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সংসদীয়-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের অর্থনীতি, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক অবকাঠামো বৃদ্ধির বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

এমপি লায়ন আসলাম চৌধুরী এসময় মন্ত্রীর সাথে এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আগামীতে বাস্তবায়নযোগ্য উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষ চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সরকারি-সংসদীয় সমন্বয় বিষয়ে একমত পোষণ করেছেন।

সূত্র জানিয়েছে, সাক্ষাৎটি ছিল বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ, যেখানে স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করতে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। এসময় লায়ন আসলাম চৌধুরী মন্ত্রীর সহযোগিতা ও সার্বিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতি নতুন উদ্দীপনা জানান।

সাক্ষাতের শেষ পর্যায়ে উভয় নেতা ভবিষ্যতে রাজনৈতিক সহমর্মিতা ও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রাম-৪ এমপির সঙ্গে অর্থমন্ত্রী শুভেচ্ছা বিনিময়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *