সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, চট্টগ্রাম,আজ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | ২৮ শাবান ১৪৪৭ হিজরি

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণাসভাপতি: কামাল উদ্দিন | সাধারণ সম্পাদক: স ম জিয়া

চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক উন্নয়ন পরিষদ–এর চট্টগ্রাম বিভাগীয় ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নগরীর চট্টগ্রাম একাডেমি হলরুমে সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিন কাদেরী শওকত। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব–এর সভাপতি এস এম মিজান উল্লাহ সমরকন্দী, যিনি একই সঙ্গে সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান।

নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহ:
সভাপতি: কামাল উদ্দিন
সহ-সভাপতি: সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, এস ইউ এম ইলিয়াস সিকদার
সাধারণ সম্পাদক: স ম জিয়া
যুগ্ম সাধারণ সম্পাদক: হোসেন মিন্টু, জাহেদ আলম, রতন দে শাওন
সাংগঠনিক সম্পাদক: মুজিবুর রহমান
সহ সাংগঠনিক সম্পাদক: সোহাগ হোসেন মোল্লা
অর্থ সম্পাদক: আক্তার
দপ্তর ও প্রচার সম্পাদক: আব্বাসউদ্দীন
কার্যকরী সদস্য: আব্দুল মালেক সুমন, আবুল কাসেম, আবু সিদ্দিক, আব্দুর রহিমসহ অন্যান্য সদস্য

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেকান্দর আলম, শামসুল আলম রানা, জহিরুল ইসলাম বাবলু, এস ইউ এম ইলিয়াস সিকদারসহ চট্টগ্রামের অসংখ্য গণমাধ্যমকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেবেকা সুলতানা ও রেখা চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। পরে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এবং চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ তাঁর সমাপনী বক্তব্যে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *