জিয়া–খালেদা সমাধিতে এমপি সাঈদ আল নোমানের শ্রদ্ধা, গণতন্ত্রের আদর্শ ধারণের অঙ্গীকার

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম,চট্টগ্রাম:
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৫ পিএম

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যান–এ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাঈদ আল নোমান বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের রাজনীতির অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ত্যাগ ও আপসহীন অবস্থান আমাদের পথচলার শক্তি। তাঁদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল ও শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন দীপ্তি , নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

জিয়া–খালেদা সমাধিতে এমপি সাঈদ আল নোমানের শ্রদ্ধা, গণতন্ত্রের আদর্শ ধারণের অঙ্গীকার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *