আরিফুল ইসলাম,সন্দ্বীপ, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং প্রিয় সন্দ্বীপবাসী,
রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তারিকুল আলম তেনজিং বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশাকে বিপুল ভোটে বিজয়ী করানোয় আমরা প্রিয় সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞ। তবে নির্বাচনের ফলাফল কারো জয়-পরাজয় নয়। আমরা দেশের মানুষকে আমাদের পরিকল্পনার সঙ্গে একত্রিত করতে পেরেছি এবং দেশের মানুষ আমাদেরকে ৫ বছরের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।”
তিনি আরও বলেন, “প্রিয় সন্দ্বীপের জনগণ শান্তিপ্রিয়। নির্বাচন শেষ, এখন আমাদের রাজনৈতিক পরিচয় নয়। আমাদের একটাই পরিচয় – আমরা সবাই সন্দ্বীপের মানুষ এবং আমাদের গর্ব সন্দ্বীপ। কোন ধরনের হানাহানি, মারামারি বা প্রতিহিংসায় কেউ যেন জড়ায় না। আসুন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থেকে সন্দ্বীপকে এগিয়ে নিয়ে যাই, উন্নত ও আধুনিক সন্দ্বীপ গড়ে তুলি।”
শেষে তিনি যোগ করেছেন,
“বাংলাদেশ জিন্দাবাদ, সন্দ্বীপের জনগণ জিন্দাবাদ।”