নেতাকর্মীদের পাশে মানবিক উদ্যোগে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম (নেভি), হালিশহরে ঈদ উপহার বিতরণ

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

চট্টগ্রামের হালিশহর থানায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। হালিশহর থানা বিএনপির নেতা ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম (নেভি)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১৪ মার্চ কাঁচা রাস্তা দলীয় কার্যালয়ে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে দলীয় মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দিদারুল আলম (নেভি) স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তার এমন মানবিক উদ্যোগ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত নেতারা মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক নাছির, যুগ্ম আহ্বায়ক ওসমান, সদস্য আবুল খায়ের, সদস্য নুর নবী, ওয়ার্ড কৃষক দলের সভাপতি হোসেন আহমেদ মিয়া, হাসান, মুরাদ বালা, নুর উদ্দিন, খুরশিদ আলম, ফারুক, আবু তাহের, জামাল, জসিম, আয়ুব মিয়া, হাশেম, ইমন, ছাত্রদল নেতা জুয়েল, সৈকত, রিংকু, মুক্তার, সাইমনসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, ঈদের আগে এমন উদ্যোগ দলীয় ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

নেতাকর্মীদের পাশে মানবিক উদ্যোগে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম (নেভি), হালিশহরে ঈদ উপহার বিতরণ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *