সৌহার্দ্যের রাজনীতি: সন্দ্বীপে বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, সন্দ্বীপ (চট্টগ্রাম)

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সন্দ্বীপে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

সন্দ্বীপ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলাউদ্দীন সিকদার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মোস্তফা কামাল পাশার নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন আলাউদ্দীন সিকদার। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পরও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দুই পক্ষের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ উভয় দলের স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার পর এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপে সংঘাতের আশঙ্কা কমবে এবং উন্নয়নমূলক রাজনীতির পথ সুগম হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক বার্তা বহন করছে।

সৌহার্দ্যের রাজনীতি: সন্দ্বীপে বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *