১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ 

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর এবং সাধারণ সম্পাদক ইমরান মল্লিকের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ১০০ চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ১০নং সলিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সহস্রাধিক চারাগাছ রোপন করছি।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সলিমপুরে কর্মসূচি শুরু করেছি।

এ সময় ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেকুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাজমুল হাসান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

 

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

 

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *