মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন খুলনা ১ আসনের  স্বতন্ত্র প্রার্থী ডক্টর প্রশান্ত কুমার রায়।

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, বটিয়াঘাটা উপজেলা  প্রতিনিধিঃ

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন খুলনা ১ আসনের  স্বতন্ত্র প্রার্থী ডক্টর প্রশান্ত কুমার রায়।

দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯, (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা -১ অঞ্চল থেকে স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন। 

গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন যাচাই-বাছাই শেষে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের অন পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় ডক্টর রায়’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।  

উক্ত বাতিলের বিরুদ্ধে ডক্টর প্রশান্ত কুমার রায় গত ৮ই ডিসেম্বর শুক্রবার পূর্বাহ্নে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।

 এ ব্যাপারে দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় এ প্রতিবেদককে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমার  মনোনয়নপত্র প্রস্তুতি দাখিল করায় সামান্য ভুল হয়েছে।  

আমি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর আপিল করেছি । আশা করছি আপীলের শুনানি শেষে আমি পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবো এবং ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধীতা করে জয়যুক্ত হবো ।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন খুলনা ১ আসনের  স্বতন্ত্র প্রার্থী ডক্টর প্রশান্ত কুমার রায়।

তথ্য সংগ্রহ করেনঃ মোঃ ইমরান হোসেন (ফ্রীল্যান্স রিপোর্টার)

 

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

তথ্যসুত্রঃ ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *