দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
জামাতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই!!!
বাংলাদেশ জামাত ইসলামের আমীর দেলোয়ার হোসেন সাঈদী গত ১৪ই আগষ্ট ২০২৩ইং তারিখের রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। (বিএসএমএমইউ) এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেড জেনারেল ডাঃ এমডি রেজাউর রহমান সংবাদ কর্মীদের বলেছেন, “তিনি রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান।” (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
জামাতের আমীর মওলানা জনাব দেলোয়ার হোসেন সাঈদীর হার্ট অ্যাটাকের কারণে প্রাথমিকভাবে তাকে গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের শাহিদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল পরে তিনি একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) স্থানান্তরিত হন। অতপর তিনি গত রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) সবশেষে দাপনের জন্য মরহুমের নিজ এলাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ