৩রা ফেব্রুয়ারী খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলের ডাকঃ দৈনিক তাজা খবর।

জাতীয় ধর্ম বাংলাদেশ
দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

৩রা ফেব্রুয়ারী খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলের ডাকঃ দৈনিক তাজা খবর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন যে, নতুন শিক্ষা সিলেবাসে ভুলেভরা পাঠ্যবই বাজেয়াপ্ত করা এবং এর সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার  দাবিতে এবং সুইডেন ও ডেনমার্কে কুরআন অবমাননার প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে খুলনা নগরীর বায়তুর নুর চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটি।
আজ ৩০ জানুয়ারী রোজ সোমবার বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্হ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার অনুষ্ঠিত জরুরি যৌথ সভা হতে বিক্ষোভ মিছিলের সিন্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়। ইতিমধ্যে বিক্ষোভ সফলের লক্ষ্যে সংগঠনের সকল থানা ও সহযোগী অঙ্গসংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজামুদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, আলহাজ্ব শফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন, কাজী তোফায়েল হোসেন, যুবনেতা মুফতী আবদুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ, এইচ এম জুনাইদ মাহমুদ,  ছাত্রনেতা মোঃ মইনুদ্দিন, মাহাদী হাসান মুন্না প্রমুখ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *