দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
সংঘবদ্ধ ধর্ষণ সহ বহু মামলার আসামি রাসেলকে গ্রেফতার করেছে র্যাবঃ দৈনিক তাজা খবর।
সীতাকুণ্ডের শিষ্য সন্ত্রাসী র্যাবের ক্রসফায়ারে নিহত কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও ধর্ষণ সহ বহু মামলার আসামি রাসেল প্রকাশ পিস্তল রাসেল কে গতকাল বাইজিদ লিং রোড থেকে গ্রেপ্তার করেন র্যাব।
জানা গেছে যে গত ২৩ জুলাই রাতে চাকুরির প্রলোভনে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। সীতাকুণ্ড থানার অংশে দুই নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রসাশন। ঘটনার পর ভুক্তভোগী তরুণী জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ধর্ষণের কথা জানালে আকবর শাহ থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ আকবর গণমাধ্যমকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে বসের সঙ্গে দেখা করানোর নাম করে চার দুর্বৃত্ত তরুণীকে নিয়ে যায় । সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। ৯৯৯ এ অভিযোগ পাওয়ার পর আমরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী তরুণীর সঙ্গে কথা বলি। পরবর্তীতে অভিযান চালিয়ে গত ২৪শে জুলাই (রোববার) সকালে বাপ্পী নামে একজনকে আটক করলে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্তকে শনাক্ত করেন।
পরে জানতে পারি ঘটনা আকবর শাহ এলাকায় নয়, ঘটনা ঘটেছে সীতাকুণ্ড থানা এলাকায়। অভিযুক্ত চারজনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত বাপ্পী ছাড়া বাকি দুজন হলেন রিপন ও রাসেল। অভিযুক্ত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। বাপ্পীকে আমরা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে দিয়েছি।
অতপর গতকাল সন্ধ্যায় বায়েজিদ লিংক রোড় থেকে আসামি রাসেল কে আটক করতে সক্ষম হয়েছে র্যাব।
এলাকার সাধারণ মানুষ জানান যে আমরা এই রাসেল সহ তার দলবলের কারণে সব সময় আতঙ্কিত থাকি তাই প্রসাশনের কাছে অপরাধীকে উপযুক্ত শাস্তির দেওয়া দাবি জানান এলাকাবাসী।
সংঘবদ্ধ ধর্ষণ সহ বহু মামলার আসামি রাসেলকে গ্রেফতার করেছে র্যাবঃ দৈনিক তাজা খবর।