ছিন্নমুলে খাদ্যের ও লাশের এম্বোলেন্স প্রবেশের বাধা পুলিশেরঃ দৈনিক তাজা খবর।

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

ছিন্নমুলে খাদ্যের ও লাশের এম্বোলেন্স প্রবেশের বাধা পুলিশেরঃ দৈনিক তাজা খবর।

চট্টগ্রাম সীতাকুণ্ড থানার আওতাধীন জঙ্গল সলিমপুর নিবাসী চিল আপ রেস্টুরেন্টের গার্ড মোহাম্মদ মিজানের মা ইন্তেকাল করিয়াছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) কিন্ত এই লাশের এম্বোলেন্স প্রবেশে বাধা দিয়েছে পুলিশ।

জানা গেছে যে গত বুধবার থেকে অত্র এলাকায় কোন প্রকার গাড়ি প্রবেশ করতে দিচ্ছেনা এমনকি  খাদ্যের গাড়ি, ঔষধের গাড়ি, লাশের গাড়ি সহ যে কোন প্রকার বাহন প্রবেশ করতে বাধা দেয় পুলিশ, এমনকি দুই চাকার মোটর বাইক ও সাইকেলের প্রবেশেও বাধা দেয় পুলিশ।

এই অবস্থায় এলাকায় এক বড় আতংক বিরাজ করছে, 

খাদ্যের গাড়ি প্রবেশ করতে না দেয়ায় এলাকায় খাদ্যের অনেক অভাব দেখা দিয়েছে পাশাপাশি প্রয়োজনীয় ঔষধের সংকটের দেখা দিয়েছে। 

এলাকাবাসী বলেন যে আমাদের এই ২৪ হাজার পরিবারের কপালের দুর্ভাগ্য যে আমাদের খাদ্যের পাশাপাশি আজ লাশের গাড়িও প্রবেশ করতে বাধা দিয়েছে পুলিশ তাই এই লাশটি খাটিয়া করে বেরিকেটের পাশ দিয়ে আমাদেরকে প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তা কাধে করে নিয়ে আসতে হয়।

প্রশাসনের এই রকম আচরণ দেখে মনে হচ্ছে আমরা মানুষ নই, প্রশাসনের মাধ্যমে এই এলাকার মানুষের প্রতি অসহনীয় আচরণ করতেছেন জেলা প্রশাসক সহ আমাদের সকল  অভিভাবকেরা। এমতাবস্থায় আমরা প্রতিটি মুহুর্তে আতংকের মধ্যে থাকি। কারণ আমাদের মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্ছিত করা হচ্ছে।

জেলা প্রশাসক উন্নয়নের নামে যে উচ্ছেদের পরিকল্পনা করছেন সেই ক্ষেত্রে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

এলাকাবাসী আরোও জানান যে, আমরা হাজার হাজার এই বস্তিবাসী কত কষ্টতে আছি আপনারা একটু দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃৃষ্টি আকর্ষণের জন্য এলাকাবাসী প্রতিটি মুহুর্ত দোয়া করেন। 

এলাকাবাসীর দাবি মানুষের মৌলিক চাহিদা পুরনের পাশাপাশি যেন স্থায়ীভাবে বসবাসের সুযোগ চাই।

ছিন্নমুলে খাদ্যের ও লাশের এম্বোলেন্স প্রবেশের বাধা পুলিশেরঃ দৈনিক তাজা খবর।

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

দৈনিক তাজা খবর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *