এক স্রষ্টা

ম্যানেজমেন্ট

 

এক স্রষ্টা

ডাঃ আব্দুল হাকিম

আস্তিক নাকি নাস্তিক নিয়ে
রঙের মঞ্চে খেলে,
সকল ধর্মে স্রষ্টা মানে
দর্শন ভিন্ন মেলে।।

সপ্ত-পাতাল এক রবেরই
হুকুম মেনে চলে,
সৃষ্টি জগৎ ধ্বংস হতো
রব দু’জনে হলে।।

এক ইশারায় সৃষ্টি ধ্বংস
উৎস তত্ত্ব জানি,
কুরআন একক সত্তার বাণী
শ্রেষ্ঠ নবী মানি।।

পূর্ব-পশ্চিম আহম্মদ কয়
শ্রেষ্ঠ মানব বলে,
খগোল,ভূগোল,চন্দ্র স্বাক্ষী
নূরের নবী চলে।।

নাস্তিক যাঁরা অন্ধকারে
জ্ঞান পাপী তায় কয়রে,
ঈমান এনে জ্ঞানী হবে
স্রষ্টার সৃষ্টি জয়রে।।

সূক্ষ্ম দৃষ্টি চিন্তা শক্তি
স্রষ্টা মেলে ভবে,
এক রবেরই গোলাম মোরা
চিনে যেতে হবে।।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *