দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনঃ দৈনিক তাজা খবর।
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন বুধবার সকালে নগরীর আমবাগানস্থ চট্টগ্রাম জেলা শাখায় স্বাস্থ্য সুরক্ষায় সীমিত উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা’র নেতৃবৃন্দ ।

উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন, প্রকৌশলী সালমা খাতুন, প্রকৌশলী মোঃ রফিকুর রহমান, প্রকৌশলী মোঃ আবু জাফর, প্রকৌশলী সাদরুল হক ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মির্জা রবিউল হোসেন নয়ন, প্রকৌশলী প্রকৌশলী আবু সালেহ বাপ্পি, প্রকৌশলী এম এন আক্তার, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী সাইদুর রহমান, প্রকৌশলী ফকরুল ইসলাম, প্রকৌশলী রেজওয়ান ওয়াদুদ, প্রকৌশলী শাহাদাত হোসেন, প্রকৌশলী রাবেয়া বসরী প্রমূখ।
তথ্যসুত্রঃ ইন্টারনেট / ইমেইল