শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযানঃ দৈনিক তাজা খবর। 

শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান

বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযানঃ দৈনিক তাজা খবর। 

নগরীর বিভিন্ন দোকান ও শপিং মলে ক্রেতা ‍ও বিক্রেতার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৬ এপ্রিল) চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর শপিং মলসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ১২ মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

সরকার ঘোষিত বিধিনিষেধ সফল করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মো. রায়হান মেহেবুব নগরীর পাঁচলাইশ বাকুলিয়া ও চকবাজার এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট  আশরাফুল হাসান পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর কোতোয়ালী সদরঘাট ও ডবলমুরিং এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট  মামনুন আহমেদ অনিক খুলশী চান্দগাও ও বাকলিয়া এলাকায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান নগরীর ইপিজেড ও বন্দর এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক নগরীর পাহাড়তলী হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষকে সরকারি আদেশ মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান শহরের পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নগরীর কোতোয়ালি সদরঘাট ও ডবলমুরিং এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর খুলশী বায়েজিদ ও চান্দগাও এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযানঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love