নগরীর পশ্চিম খুলশী এলাকায় আগুনে ১৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।শনিবার বেলা পৌনে দুইটার দিকে পশ্চিম খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান বায়েজিদ ফোয়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা তিনটা নাগাদ আগুন নেভায় আগুনে কেউ হতাহত হয়নি।
জাহিদ চৌধুরী বলেন, আগুনে পাঁচটি দোকান এবং ১০টি ছোট কাঁচা ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার মতো মামলামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।